চুপচাপ বসে থাকলে চলবে না, সেনাকে রাজনাথ 

0
119
ছবি সৌজন্যে : এক্স

চুপচাপ নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। পাকিস্তান-চিন সীমান্ত নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে মহোর আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে ফুল দেন। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। সেই অনুষ্ঠানে সেনাকে সরাসরি সতর্ক করেছেন রাজনাথ সিং। তাঁর কথায়, সাম্প্রতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখেন, তাহলে বলতে হবে ভারতের ভাগ্য মোটেই ভাল নয়। উত্তর এবং পশ্চিম- দুই দিকের সীমান্ত থেকেই লাগাতার বিপদ আসছে। বাইরে বা ভিতরে,  শত্রুরা সবক্ষেত্রেই সবসময় কাজ করে চলেছে। এই অবস্থায় সেনা বাহিনীর উচিত তাদের কার্যকলাপের উপর নজর রাখা। ঠিক সময়ে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা। এমন পরিস্থিতির মধ্যে সেনা বাহিনী চুপচাপ নিশ্চিন্তে বসে থাকতে পারে না। প্রতিরক্ষামন্ত্রী হিসাবে তাঁর এটাই বলার, সবসময় সকলকে সজাগ থাকতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, যে সময়টাকে শান্তির সময় বলে ধরা হচ্ছে, সেই সময়েও সেনা যেভাবে ট্রেনিং করছে সেটা অসাধারণ। যুদ্ধের থেকে কোনও অংশে কম নয় এই ট্রেনিং।