গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata আলিপুর পশু হাসপাতালে বাঘিনি জিনত

    আলিপুর পশু হাসপাতালে বাঘিনি জিনত

    0
    198
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঁকুড়া থেকে পশ্চিমবঙ্গ বন দফতর পাকড়াও করার পর রবিবার রাতেই বাঘিনি জিনতকে গ্রিন করিডর করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে।

    রবিবার রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় করে কলকাতায় নিয়ে আসা হয় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনিকে৷ সিমলিপালের জঙ্গল ছেড়ে ৯ দিন ধরে জিনাত ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জঙ্গলে। একাধিক জায়গায় তাড়া খেয়ে পালাতে হয়েছে তাকে৷ অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে করে জিনতকে পাকড়াও করা হয়েছে। স্বভাবতই ক্লান্ত রয়েছে বাঘিনি । আগে থেকেই আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে জিনতের জন্য সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করে রেখেছিল রাজ্য বন দফতর। জিনতকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা৷ কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরি করে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসালয়ে।শুধু পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ চিকিৎসকরাই নয়, সেই সঙ্গে ওড়িশার বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে বাঘিনি জিনতের। তৈরি হয়েছে চিকিৎসকদের বিশেষ বোর্ডও।

    সম্পূর্ণ সুস্থ করে তবেই জিনতকে ফেরত পাঠানো হবে ওড়িশায়। এর মধ্যে ৪ বার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে তাকে। তার পার্শ্ব প্রভাব জিনতের শরীরে কতটা পড়েছে, খতিয়ে দেখছেন চিকিৎসকরা।