গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad আনসারুল্লা জঙ্গিগোষ্ঠীর সদস্য সজিবুল ইসলাম গ্রেফতার 

    আনসারুল্লা জঙ্গিগোষ্ঠীর সদস্য সজিবুল ইসলাম গ্রেফতার 

    0
    301
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর সদস্য শাব শেখের পিসতুতো ভাই সজিবুল ইসলামকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। রবিবার রাতে মুর্শিদাবাদের নওদা থেকে রাজ্য পুলিশের এসটিএফের সঙ্গে অসম পুলিশের এসটিএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে সাজিবুল ইসলাম নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

    ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদ এবং নদিয়ার জঙ্গি মডিউল সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, শাবকে গ্রেফতারের পরে আনসারুল্লাহের বাংলা শাখার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চলছে। সেই সূত্র ধরে নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে সাজিবুলকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, সাজিবুলের বাড়িতেই প্রথম ঘাঁটি গেড়েছিল শাব।

    সেখান থেকে স্থানীয় ভোটার তালিকায় নাম তুলেছিল জঙ্গি সন্দেহে ধৃত যুবক। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মিনারুল শেখ এবং মহম্মদ আব্বাস নামে দুই ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নিয়ে যায় অসম পুলিশ।