
কেরল মিনি পাকিস্তান। আর এই মিনি পাকিস্তান থেকে জঙ্গিদের ভোটে সাংসদ হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্রের বন্দর উন্ননয় মন্ত্রী নীতেশ রানে।
মহারাষ্ট্রের পুণেতে এক জনসভায় নীতেশ রানে বলেছেন, দক্ষিণের কেরল রাজ্যে আসলে মিনি পাকিস্তান। সেই জন্য রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ওখান থেকে নির্বাচনে জিতে আসেন। সব জঙ্গিরা তাদের ভোট দেয়। সব সন্ত্রাসবাদীদের একত্রিত করেই তাঁরা সাংসদ হয়েছে। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির।মহারাষ্ট্রের সপা নেতা আবু আজমি বলেছেন, নীতেশ রানে অত্যন্ত হীন ব্যক্তি। তাঁর কাজই হল ঘৃণা ভাষণ দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে তাঁর জন্য এমন একটি মন্ত্রক তৈরি করতে পারেন যার কাজ হবে দেশে ঘৃণা ছড়ানো।
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে ঘৃণা ভাষণ ছড়ালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার।তিনি আনন্দের সঙ্গে জানাবেন কেরল একটি ধর্মনিরপেক্ষ রাজ্য যারা কড়া হাতে ব্যবস্থা নেয়। এই জন্যই বিজেপি নেতাদের এত কষ্ট।






