গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিশ্ববিদ্যালয়ে হেনস্তা, রাজ্যপালের দ্বারস্থ অভিনেতা বিজয়

    বিশ্ববিদ্যালয়ে হেনস্তা, রাজ্যপালের দ্বারস্থ অভিনেতা বিজয়

    0
    1124
    ছবি  সৌজন্যে : এক্স 
    অন্না বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর যৌন হেনস্তায় কঠোর পদক্ষেপের দাবিতে তামিলনাড়ুর রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। চেন্নাইয়ে অন্না বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগের ঘটনায় ডিএমকে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা।
    এই আবহে সোমবার ঘটনায় দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়।রাজ্যপালের কাছে তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা দাবি জানিয়েছেন। একই সঙ্গে  অন্না বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্তাকাণ্ডে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা।বিজয় এক্স হ্যান্ডেলে পোস্ট করে  অন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। বিষয়টিকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেন তিনি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন বিজয়।শনিবারই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মাদ্রাজ হাইকোর্ট।
    একইসঙ্গে নির্যাতিতা ছাত্রীকে অন্তর্বর্তীকালীন ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অন্না বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে ২৩ ডিসেম্বর যৌন নিগ্রহ করা হয়। সেই ঘটনার তদন্তে মহিলা আইপিএস অফিসারদের নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত।