গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs গঙ্গাসাগরে ড্রোন-বম্ব স্কোয়াড-স্নিফার ডগ : কোটেশ্বর রাও

    গঙ্গাসাগরে ড্রোন-বম্ব স্কোয়াড-স্নিফার ডগ : কোটেশ্বর রাও

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গঙ্গাসাগর মেলায় কোনোরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোনে নজরদারি চালানো হবে। এছাড়া বম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগদেরও নিয়ে আসা হচ্ছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও।
    সাগরমেলায় পৌঁছতে পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধায় পড়তে না হয়, সে কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবনের পুলিশ সুপার। তিনি আরও ঞ্জানিয়েছেন, কোস্ট গার্ড সব দিকে নজর রাখছে। কোনওরকম বেগতিক পরিস্থিতি দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেলার সময় এনডিআরএফ, কোস্ট গার্ড ও উপকূল বাহিনী কড়া হাতে পরিস্থিতির সামাল দেবে।
    জানুয়ারির ১৪ তারিখে হতে চলেছে গঙ্গাসাগর মেলা। জানা গেছে, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সব কাজ শেষ করতে চাইছে প্রশাসন।