নতুন বছরের শুভেচ্ছা পার্থ-র, অর্পিতার ভরসা আইনে

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব
পার্থ চট্টোপাধ্যায় জানালেন নতুন বছরের শুভেচ্ছা। অর্পিতা বললেন আইনে আস্থা রয়েছে। নিয়োগ দুর্নীতির ইডি-র মামলার চার্জ গঠনের দিনে কোর্টে হাজিরা দিতে এসে মুখ খুলেছেন অভিযুক্তরা।
কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অজ্ঞান হয়ে যাওয়ায় প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জগঠন পিছিয়ে দিয়েছেন বিচারক। এদিকে আদালতে হাজিরা দিতে এসে মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। দুঃসময়ে তাঁর পাশে থাকার জন্য একদিকে যেমন ধন্যবাদ জানিয়েছেন তেমনই নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। অন্যদিকে এই মামলায় আরেক অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন আইনের ওপর আস্থা রয়েছে। একই বক্তব্য কুন্তল ঘোষের।
অন্যদিকে অরেক অভিযুক্ত তাপস মণ্ডল বলেছেন অসুস্থ হওয়া সত্ত্বেও I কোর্টকে অপমান করতে পারবেন না বলে হাজিরা দিতে এসেছেন।