গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata ভোট জিহাদ চলছে, আক্রমণে শুভেন্দু

    ভোট জিহাদ চলছে, আক্রমণে শুভেন্দু

    0
    169
    ছবি সৌজন্যে : নিজস্ব
    একের পর এক অনুপ্রবেশকারীর গ্রেফতারিতে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন রাজ্যে ভোট জিহাদ চলছে।
    তিনি বলেছেন মেডিক্যাল, টুরিস্ট ভিসা নিয়ে এরাজ্যে ঢুকে থেকে যাচ্ছেন। তারাই তৃণমূলের ভোটব্যাঙ্ক তৈরি করছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এর ফলে কাশ্মীরের পুলিশ, অসমের পুলিশ এসে এরাজ্য থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এমন ঘটনায় রাজ্যবাসী যে আতঙ্কিত সেকথা বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যখন সত্যিটা সামনে চলে আসছে তখন তৃণমূল তো বটেই, রাজ্য পুলিশের ডিজিপিও বিএসএফের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। তিনি আরও বলেছেন জমি অধিগ্রহণ আইন পুরোপুরি রাজ্যের হাতে। ভারত সরকার সরাসরি কোনও জমি অধিগ্রহণ করতে পারে না। ডিএম-র মাধ্যমে জমি অধিগ্রহণ করতে হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া সেটা সম্ভব নয়। রাজ্যকে বারবার বলাসত্ত্বেও সীমান্তে বিএসএফকে জমি দেয়নি ফেন্সিংয়ের জন্য।
    এখন কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলছে।