
রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছে আনসারুল্লা বাংলার টিমের সদস্য শান রাডির ভাই। সাজিদুল ইসলাম এবং তাঁর বন্ধু মুস্তাকিম মণ্ডল।
সোমবার মুর্শিদাবাদের নওদা থেকে ২ জনকে গ্রেফতার করে এসটিএফ। সাজিবুল নওদার দুর্লভপুরের বাসিন্দা আর মুস্তাকিম পাশের ভোলাগ্রামের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। কেরল থেকে জঙ্গি শাদ রাডির গ্রেফতারির পরই মুর্শিদাবাদে তাঁর আত্মীয় এবং পরিজনদের গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ।
মোবাইল ফোনের সূত্র ধরে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁদের বহরমপুর আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।








