মণিপুর হিংসার জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী 

0
103
ছবি সৌজন্যে : এক্স
বর্ষবরণের আগে মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন্য সমস্ত নাগরিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।গত বছরের মে মাসে মণিপুরে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছড়িয়েছিল, তা আপাতত দাবানল হয়ে গোটা রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে।
এই আবহে মঙ্গলবার ইম্ফলে সাংবাদিক বৈঠক ডেকে বছর শেষের প্রাক্কালে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ক্ষমা চেয়ে ও অতীত ভুলে সামনের দিকে এগিয়ে চলার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গোটা বছরটাই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটল। তিনি রাজ্যের প্রতিটি মানুষের কাছে ক্ষমা চাইছেন। গত বছরের ৩ মে থেকে অনেকেই নিজেদের কাছের মানুষদের হারিয়েছেন। তবে গত তিন-চার মাস ধরে যেভাবে পরিস্থিতি শান্তির দিকে এগোচ্ছে, তিনি নিশ্চিত করতে পারেন নতুন বছরে হয়তো সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে।উল্লেখ্য, মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল উত্তর-পূর্বের এই রাজ্য।
গত কয়েক মাস ধরে পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। মণিপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।