গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs জুয়া-মদের জন্য স্ত্রীর আবাসের টাকা না পেয়ে বাড়িতে আগুন স্বামীর

    জুয়া-মদের জন্য স্ত্রীর আবাসের টাকা না পেয়ে বাড়িতে আগুন স্বামীর

    0
    166
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবাসের টাকায় স্ত্রীর কাছ থেকে মদ-জুয়ার টাকা না পেয়ে নিজের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে স্বামী সওকত গাজির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী লালমণি।
    ক্যানিংয়ের তালদির পূর্ব শিবনগরের বাসিন্দা লালমণি অনেক ছোটাছুটির পর আবাসের তালিকায় নাম তুলেছিলেন। কিছুদিন আগে বাড়ি তৈরি প্রথম কিস্তির ৬০ টাকা লালমণির অ্যাকাউন্টে ঢোকে। অভিযোগ এরপর থেকেই টাকার জন্য স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেন সওকত। লালমণির অভিযোগ কোনও কাজ করে না সওকত। সারাদিন জুয়া এবং নেশায় বুঁদ থাকেন। বাড়ির অবস্থা ভগ্নপ্রায়। এরইমধ্যে আবাসের টাকা ঢুকতে লালমণির ওপর অত্যাচার শুরু করে সওকত। সোমবার রাতে টাকা চেয়ে না পাওয়ায় রাগে বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
    রাতেই স্বামীর বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন লালমণি। যদিও ঘটনার পরেই এলাকা ছেড়েছে সওকত।