
গড়ফায় ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার দাবি তাঁর সঙ্গে একসময় সম্পর্ক ছিল অভিযুক্ত-র।
কলকাতার একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুলের একসঙ্গে পড়াশোনাও করেছেন তাঁরা। মাঝে বিচ্ছেদ ঘটে। সম্প্রতি ফের সম্পর্ক তৈরি হয়। তাঁর আরও অভিযোগ ২১ ডিসেম্বর গড়ফায় এক ফ্ল্যাটে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই মদ্যপান করিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
এরপরেই বাগুইআটির বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ছাত্রকে। যে বন্ধুর ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।




