গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International আমেরিকায় গাড়ি-বন্দুকবাজের হামলা, মৃত ১০ 

    আমেরিকায় গাড়ি-বন্দুকবাজের হামলা, মৃত ১০ 

    0
    173
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার নিউ ইয়ার সেলিব্রেশনের ভিড়ের মধ্যে বেপরোয়া গাড়ি ও বন্দুকবাজের হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩০।
    জানা গিয়েছে, নিউ অর্লিন্স শহরে নতুন বছরের সেলিব্রেশন চলছিল। ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি সকলেই। সেই উৎসব উদযাপনের মাঝেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। পিষে দেয় বহু মানুষকে। শুধু তাই নয়, ভিড়ের মধ্যে গুলি চালানো হয় বলেও খবর। সূত্রের খবর, স্থানীয় সময় বুধবার ভোরে নিউ অর্লিন্সের বোরবন স্ট্রিটে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছিলেন সকলে। এই রাস্তাটি নাইট লাইফে’র জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু বছরের প্রথম দিনই হামলায় রক্তাক্ত হল বিখ্যাত এই জায়গা। স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন ভিড়ের মধ্যে একটি ট্রাক হঠাৎই ঢুকে পড়ে। রাস্তায় বহু মানুষকে পিষে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। অনেকে এদিক-ওদিক ছিটকে পড়েন। গুলিও চলে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, ২৫ ডিসেম্বরের আগেও ঠিক একই ঘটনা ঘটে জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে।
    ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। মুহূর্তের মধ্যে গোটা রাস্তা রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।