গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology মঙ্গলকে নতুন পৃথিবী বলতে চান ইলন মাস্ক

    মঙ্গলকে নতুন পৃথিবী বলতে চান ইলন মাস্ক

    0
    153
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মঙ্গল গ্রহকে নতুন নামে পরিচিত করার প্রস্তাব দিয়েছেন। তার মতে, মঙ্গল গ্রহের নাম হওয়া উচিত নিউ ওয়ার্ল্ড বা নতুন পৃথিবী।

    ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন এই মহাদেশকেও নিউ ওয়ার্ল্ড নামে ডাকা হতো। মাস্কের এই নামকরণ প্রস্তাব আসলে মানবজাতির ভবিষ্যৎ রক্ষার এক নতুন দৃষ্টিভঙ্গি।ইলন মাস্ক মনে করেন, মানবসভ্যতার টিকে থাকার জন্য মঙ্গল গ্রহে স্থায়ী ও টেকসই মানববসতি গড়ে তোলা অপরিহার্য। তিনি একাধিকবার উল্লেখ করেছেন, পৃথিবী যদি কোনো দিন বিপদে পড়ে, তবে মঙ্গল হতে পারে মানবজাতির নিরাপদ আশ্রয়। তিনি চান, আগামী কয়েক বছরের মধ্যেই মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের একটি স্বয়ংসম্পূর্ণ সমাজ গড়ে তোলা হোক। মাস্কের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ইতিমধ্যেই মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি দাবি করেছেন, স্পেসএক্সের তৈরি রকেটগুলোর সাহায্যে এত বড় সংখ্যক মানুষকে মঙ্গলে পাঠানো সম্ভব। সম্প্রতি ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে মঙ্গলের কিউরিওসিটি রোভারের একটি ছবি পোস্ট করেছেন।

    ছবিতে মঙ্গলের গেল ক্রেটার নামের একটি বিশাল খাদে রোভারের অবস্থান দেখা গিয়েছে। পোস্টে তিনি লিখেছেন,মঙ্গল গ্রহকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটি আগে আমেরিকাকে ডাকা হয়েছিল। এটি এক বিশাল অনুপ্রেরণামূলক অ্যাডভেঞ্চার।