
২০২৫ সালেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচার হবে। এমনটাই দাবি করেছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম।বুধবার সাংবাদিক বৈঠক থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার বিচারের দিনক্ষণ কার্যত ঠিক করে দিয়েছেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম।
তিনি আরও বলেছেন, প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগের সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এমনকী জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের তদন্তও চলছে। ছাত্র–জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল তাঁরা শুরু করতে পেরেছেন স্বৈরশাসনমুক্ত পরিবেশে। ২০২৫ সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে।
সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে, ১৬ বছর ধরে বাংলাদেশে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম-নির্যাতন-নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা।









