গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ২৬/১১ : তাহাউর রানাকে হাতে পাচ্ছে ভারত

    ২৬/১১ : তাহাউর রানাকে হাতে পাচ্ছে ভারত

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে হাতে পেতে চলেছে ভারত। 
    ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ জো বাইডেন সরকারের আবেদন মেনে তাহাউর রানার প্রত্যর্পণে সায় দিয়েছে।২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাহাউর রানার আবেদন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন ছিল। সেই বেঞ্চ তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের আবেদনে সায় দিয়েছে। প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে তাহাউর রানার আবেদনও খারিজ হয়ে গিয়েছে। এর ফলে আমেরিকার আইন অনুযায়ী বিদেশ সচিব প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন।মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী তাহাউর রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং পরবর্তী কালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান।
    যদিও ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় তাহাউর রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের।