মদ্যপানে প্রতিবাদ করায়  বিজেপি বিধায়ককে গুলি, লক্ষ্যভ্রষ্ট

0
114
ছবি সৌজন্যে : এক্স

বাড়ির সামনে মদ্যপানে প্রতিবাদের জন্য বিজেপি বিধায়ককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখিমপুরখেড়িতে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাতজোরে বেঁচে গিয়েছেন বিধায়ক সৌরভ সিং।

 

জানা গিয়েছে , বিজেপি বিধায়ক সৌরভ সিং স্ত্রীকেনিয়ে  হাঁটতে বেরিযেিলেন। তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষীও ছিলেন। বাড়ি থেকে কযে পা এগিয়ে  বিধায়ক দেখতে পান দুই যুবক রাস্তার ধারে বসে মদ্যপান করছেন। এই দৃশ্য দেখে বিধায়ক প্রতিবাদ করেন। দুই যুবকের সঙ্গে তর্কাতর্কির মাঝে তাঁদের মধ্যে এক জন বিধায়ককে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি। বিধায়কের থেকে কয়েক হাত দূরেই ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। গুলির আওয়াজ শুনে তিনি ছুটে আসেন। কিন্তু দুই যুবক সেই ঘটনার পরই বাইক নিয়ে চম্পট দিয়েছে ।

 

তার পরই পুলিশের কাছে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।