গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পুষ্পা ২ : পদপিষ্টকাণ্ডের রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

    পুষ্পা ২ : পদপিষ্টকাণ্ডের রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

    0
    155
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় তেলঙ্গানা পুলিশের ডিজি এবং হায়দরাবাদের পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
    ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লু অর্জুন অভিনীত সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। সে দিন ঠিক কী ঘটেছিল, তা পুলিশের থেকে বিস্তারিত জানতে চেয়েছে কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন এক আইনজীবী। ওই অভিযোগের প্রেক্ষিতেই পুলিশের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। আইনজীবীর বক্তব্য, সে দিন পুলিশের লাঠিচার্জের কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে।
    যার ফলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে কমিশনকে জানিয়েছেন তিনি। পাশাপাশি অল্লু অর্জুন প্রেক্ষাগৃহে পৌঁছনোর পর সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাপনাও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ তাঁর।