গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata প্রাথমিকে সেমিস্টার হবে না, ব্রাত্যকে ধমক মমতার

    প্রাথমিকে সেমিস্টার হবে না, ব্রাত্যকে ধমক মমতার

    0
    167
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রাথমিকে সেমিস্টার চালু-র সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে না জানিয়ে কিভাবে ৪ জন অ্যাডভাইজার কিভাবে সিদ্ধান্ত নিলেন, এবং সেটা খবরের কাগজে ছাপাও হয়ে গেল।

    তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন স্কুলে এসব সেমিস্টার হয় না। স্কুলে কোনও সেমিস্টার চলবে না। এব্যাপারে তিনি জানতেন না, এমনকি মুখ্যসচিবেরও জানা ছিল না। ব্রাত্য বসুকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন ভবিষ্যতে কোনও পলিসি চালু করতে গেলে তাঁকে এবং মুখ্যসচিবের যেন কনসার্ন নেওয়া হয়। রাজ্য চায় বাচ্চাদের পড়ার বোঝা কমাতে। তাদের উল্টে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।  একটা বাচ্চা সেমিস্টার দেবে এটা হতে পারে না। একতরফা কোনও ডিসিশন বরদাস্ত করা হবে না বলেও ব্রাত্য বসুকে কার্যত ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী।  মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।

    অফিস যাওয়ার সময় এবং অফিস ছুটির পর বাসের জন্য যেভাবে মানুষকে নাজেহাল হতে হয় তা নিয়ে পরিবহণ মন্ত্রীকে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করেছেন কখনও পরিবহণমন্ত্রী এবং তাঁর দফতরের সচিব রাস্তায় নেমে সার্ভে করেছেন। কোথাও কোথায় বাস কম আছে, কোথায় ফ্রিকুয়েন্সি বাড়াতে হবে।