গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সিডনি টেস্টে নেই রোহিত, নেতৃত্বে বুমরাহ

    সিডনি টেস্টে নেই রোহিত, নেতৃত্বে বুমরাহ

    0
    120
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    রোহিত শর্মাকে ছাড়াই সিডনি টেস্টে খেলতে নামছে ভারত।এমনটাই সূত্রের খবর।
    অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ টেস্টে অধিনায়কত্ব করতে পারেন জসপ্রীত বুমরাহ।বৃহস্পতিবার সকাল থেকেই চর্চা শুরু হয়ে যায় রোহিত শর্মাকে নিয়ে। টেস্টের আগের দিন সাধারণত অধিনায়ক সাংবাদিক বৈঠক করেন। কিন্তু বৃহস্পতিবার কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠক করতে দেখা যায়। দু’টি চেয়ার রাখা থাকলেও ভারতের তরফে এক জনই সাংবাদিক বৈঠকে এসেছিলেন। তারপরেই জল্পনার শুরু। এরপর গৌতম গম্ভীরের একটি কথাতে চর্চা আরও বৃদ্ধি পায়।সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীরকে জিজ্ঞেস করা হয়েছিল কেন রোহিত শর্মা আসেননি। তাতে কোচ বলেছিলেন, রোহিত শর্মা ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করেন, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।রোহিত শর্মা খেলবেন কি না জিজ্ঞেস করা হলেও স্পষ্ট উত্তর দেননি গৌতম গম্ভীর। তিনি বলেছিলেন, তাঁরা আগে উইকেট দেখবেন। তারপর প্রথম একাদশ বেছে নড়বেন। রোহিত শর্মার অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনও উত্তর শোনা যায়নি তাঁর মুখ থেকে।
    যা সন্দেহ আরও বৃদ্ধি করে।খোদ অধিনায়কেরই প্রথম একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হওয়া সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে দেখা যায়নি।