গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Kolkata পরিযায়ী শ্রমিকদের বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

    পরিযায়ী শ্রমিকদের বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

    0
    139
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিনহাটায় জেলা পুলিশকে না জানিয়ে বাড়ি বাড়ি হানা দিচ্ছে দিল্লি পুলিশ। মন্ত্রী উদয়ন গুহ-র অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রশাসনিক বৈঠকেই ডিএম, এসপিকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছো, দিল্লি পুলিশকে বিরিযানি খাওযাচ্ছো, আর রাজ্যকে রসাতলে পাঠাচ্ছো। দিল্লি পুলিশ কে, এরাজ্যে কে থাকে তার ভেরিফিকেশন রাজ্য সরকার করবে। কেন  জেলা পুলিশ সুপার তাদের তল্লাশিতে অনুমোদন দিয়েছে, কেন ডিজিকে কিছু জানানো হয়নি।

    বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন কয়েদিন ধরে দিনহাটায় সীমান্তবর্তী এলাকায় পরিযায়ী শ্রমিক যাঁরা দিল্লিতে থাকেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র দেখার নাম করে গ্রামবাসীদের হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে অভিযোগ করেছেন উদয়ন গুহ।