বিহারে রেললাইনে পাবজিতে মগ্ন, ট্রেনের ধাক্কায় মৃত ৩ কিশোর

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব
বিহারে রেল লাইনে পাবজি খেলায় মগ্ন থাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৩ কিশোরের। জানা গিয়েছে, রেললাইনের একেবারে মাঝ বরাবর বসেছিল তিন কিশোর।
কানে হেডফোন গুজে মোবাইল গেমে বুঁদ ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাঁরা শুনতে পায়নি। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিন জনই একসঙ্গে ট্রেনে কাটা পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ওই কিশোরদের পরিবার। ঘটনাস্থলে পৌঁছেছে রেলপুলিশও। জানা গিয়েছে, মৃত ফুরকান আলম, সমীর আলম এবং হবিবুল্লা আনসারি চম্পারণ এলাকার রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা।
এসডিপিও জানিয়েছেন, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের দেহ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।