গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad লালবাগে বোমা বিস্ফোরণ, তৃণমূল-বিজেপি চাপানউতোর

    লালবাগে বোমা বিস্ফোরণ, তৃণমূল-বিজেপি চাপানউতোর

    0
    346
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদের লালবাগের বিবেকানন্দ পল্লিতে বাড়ির মধ্যে বোমা বাধার সময় বিস্ফোরণে জখম এক ব্যক্তি।সকেট বোমা বিস্ফোরণের পর বাড়ি থেকে আরও বোমা উদ্ধার হয়েছে।
    খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুর্শিদাবাদ থানার পুলিশ। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মী ফরিদ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির তরফে তৃণমূলের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের সঙ্গে ফরিদ শেখের ভিডিও সামনে এনে ফরিদ শেখকে তৃণমূল কর্মী বলে অভিযোগ করা হয়েছে।
    যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফরিদ শেখ বহরমপুর থেকে থেকে কেন বিবেকানন্দ পল্লিতে বাড়ি করেছেন তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ।