বিজেপির বিরুদ্ধে জনমত, দেশজুড়ে আন্দোলনে কংগ্রেস

0
157
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বি আর আম্বেদকরের অপমানের প্রতিবাদ এবং সংবিধান রক্ষার অঙ্গীকার নিয়ে দেশজুড়ে কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। যার নাম দেওয়া হয়েছে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালি।
আগামী একমাস দেশের প্রতিটি প্রান্তে মিছিল, মিটিং করে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করবে কংগ্রেস।২৬ ডিসেম্বর কর্ণাটকের বেলগাভিতে বসে ছিল কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠক। তার পরদিনই হওয়ার কথা ছিল জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালির। কিন্তু ২৬ ডিসেম্বরের রাতেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তাই স্থগিত করে দেওয়া সেই র‌্যালি। ঠিক হয় জাতীয় শোক মিটলে হবে বেলগাভির র‌্যালি। যেখানে ফের কংগ্রেস সরব হবে সংবিধান প্রণেতা ড. ভীমরাও আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্য করায় অমিত শাহের পদত্যাগের দাবিতে। তারপরই দেশজুড়ে শুরু হবে জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালি।কংগ্রেস সূত্রের খবর, এই জয় বাপু, জয় ভিম, জয় সংবিধান র‌্যালি চলবে একবছর। ২৬ জানুয়ারি ভারতীয় গণতন্ত্রের ৭৫তম বর্ষ। সেদিন বি আর আম্বেদকরের জন্মস্থান মহুতে সংবিধান বাঁচাও র‌্যালি করবে কংগ্রেস।
২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে চলবে সংবিধান বাঁচাও রাষ্ট্রীয় পদযাত্রা। দেশের প্রতিটি জেলা, প্রতিটি ব্লকে ওই মিছিল হবে।