গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৩২ বছর পর ধৃত গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গী 

    ৩২ বছর পর ধৃত গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গী 

    0
    157
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    ৩২ বছর পর গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গী রাজু চিকানয়া ওরফে বিলাস পওয়ারকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। 
    পুলিশ সূত্রে খবর, ১৯৯২ সালে মুম্বইয়ের দাদর থানায় গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিলাস। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছিল। কিন্তু তারপর থেকেই বিলাসকে খুঁজে পাওয়া যায়নি। বারবার ঠিকানা বদল করে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বিলাস। শুধু দাদার থানায় নয়, তাঁর নামে দেওনার থানাতেও অভিযুক্ত হিসাবে অন্য মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে তাঁর খোঁজ চলছিল। আলিবাগ থানাতে বিলাসের নামে খুনের মামলা দায়ের হয়েছিল।এক সময় মুম্বইয়ের গোভান্দি এলাকা বিলাসের দখলে ছিল। সেই এলাকা থেকেই বিভিন্ন অপরাধমূলক কাজ তিনি পরিচালিত করতেন বলে অভিযোগ। আশির দশকে মুম্বইয়ে অন্যতম গ্যাংস্টার হয়ে উঠেছিলেন তিনি।
    কী ভাবে ৩২ বছর ধরে পুলিশের গ্রেফতারি এড়িয়েছিলেন, তা তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে আবেদন করবে পুলিশ।