গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home South 24 Pgs নদীর চড়ে দানবীয় তিমি, আতঙ্কে ঘোড়ামাড়া দ্বীপ 

    নদীর চড়ে দানবীয় তিমি, আতঙ্কে ঘোড়ামাড়া দ্বীপ 

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে বিশালাকার কালো রঙের তিমি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  
    মৎসজীবীদের চিৎকারে নদীর তীরে ভিড় জমান এলাকাবাসী৷ বিশালাকার এই তিমি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷
    জানা গিয়েছে, প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের তিমি অতীতে কখনও মুড়িগঙ্গা নদীতে দেখা যায়নি। ফলে, মুড়িগঙ্গায় এই বিশাল আকারের তিমি কোথা থেকে এলো, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয় । নদীতে বিশালাকার তিমি দেখে একদিকে যেমন উৎসাহিত হয়ে ওঠেন এলাকাবাসী ৷ অন্যদিকে, তাকে নিয়ে মৎস্যজীবীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । মূলত, ডিঙি নৌকা এবং ছোট ভুটভুটিতে করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে যান মৎস্যজীবীরা । বিশালাকার এই তিমির হামলায় যেকোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা তাদের ৷
    সেকারণে, তিমিটিকে সাগরে ফেরানোর কাজ শুরু করেছেন বনকর্মীরা ৷ পুলিশ এবং মৎস্যজীবীদের সহযোগিতায় লঞ্চ এবং স্পিডবোটে করে মুড়িগঙ্গা নদীতে তিমির অবস্থান জানতে খোঁজ শুরু করেন তারা ৷