স্ত্রী থ্রি আসছে কবে

0
200
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নতুন বছরের শুরুতে হরর কমেডি ঘরানার দর্শকদের জন্য সুখবর। আসছে স্ত্রী থ্রি। গত বছর মুক্তি পাওয়া স্ত্রী টু সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল।

৫০ কোটি টাকার বাজেটের সিনেমা ব্যবসা করেছে ৫০০ কোটি টাকা। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। ২০২৫ সালের দ্বিতীয় দিনেই সিনেমার ঘোষণা দিয়ে চমক দেন নির্মাতারা। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত এই সিনেমায় এবার কোন ভূতের গল্প দেখানো হবে তা শুধু সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে, স্ত্রী টু-তে অক্ষয় কুমারের যে অবতার দেখা গিয়েছিল,এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে সেই গল্পই দেখাবে ম্যাডক ফিল্মস। তবে কবে মুক্তি পাবে সিনেমাটি? ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে স্ত্রী থ্রি। তবে এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কি না, তা নিশ্চিত নয়।

তবে শুধু স্ত্রী থ্রি নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে।সেই তালিকায় বরুণ ধাওয়ানের ভেড়িয়া টু সিনেমা রয়েছে।