গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North 24Pgs পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই

    পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই

    0
    164
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। আব্দুল হাই নামে ওই এসআই পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন। এক বছর আগে অবসর নিয়েছেন তিনি।

    শুক্রবার উত্তর ২৪ পরগনাজুড়ে তল্লাশি অভিযানে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানা। সেই অভিযানেই হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার করা হযেে পুলিশের প্রাক্তন এসআইকে। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৯। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিও-র সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল হাই। তদন্তকারীদের অনুমান পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যে নথি যাচাই করতে হয়, তা ঠিকমত না করেই টাকার বিনিময়ে বেআইনিভাবে পাসপোর্ট পাইয়ে দিতেন।

    ভুয়ো পাসপোর্টের বিরুদ্ধে গত বছরের ২৭ সেপ্টেম্বর ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে এর পর থেকে একের পর এক গ্রেফতারিতে জাল পাসপোর্ট চক্র অভিযোগ সামনে আসে।