গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda মালদায় দুলাল খুনে গ্রেফতার ৫, অধরা মূলচক্রীরা

    মালদায় দুলাল খুনে গ্রেফতার ৫, অধরা মূলচক্রীরা

    0
    139
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত অভিজিৎ ঘোষ মালদার ইংরেজবাজারের বাসিন্দা এবং অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা।

    তদন্তে পুলিশ জানতে পেরেছে খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট থেকে আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে, সেই ছক তৈরি করেছিলেন অভিজিৎ এবং অমিত। শুধু তাই নয় দুষ্কৃতীদের থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন এই দুই অভিযুক্ত। খুনের অপারেশনে বাইক জোগাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে এঁদের বিরুদ্ধে। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় ইতিমধ্যেই ২ সুপারি কিলার বিহারের কাটিহারের বাসিন্দা মহম্মদ সামি, আবদুল গনি এবং ইংরেজবাজারের বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল নেতা খুনে এই নিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    তবে তৃণমূল নেতা খুনে কে সুপারি দিয়েছে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে রোহন নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। রোহনের সঙ্গে আরেকজন রয়েছে যারা পুরো প্রক্রিয়ার মাস্টার মাইন্ড। তাদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।