
ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় মহারাষ্ট্রের পুণে থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ। মোহন মণ্ডল নামে ওই ব্যক্তি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে অন্যতম চক্রী বলে খবর।
মোহনের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এর আগে মামলায় নবকুমার মণ্ডল ও শুভেন্দু ভৌমিক নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। ২০২৩-র পয়লা মে ময়নার বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে।
গভীর রাতে বাড়ি থেকে বেশকিছুটা দূরে বিজয়বষ্ণর দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্ত করছে এনআইএ।








