গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata আর জি করকাণ্ডে ৩৫টি প্রশ্নে ফের তদন্তের আবেদন বাবা-মা-র

    আর জি করকাণ্ডে ৩৫টি প্রশ্নে ফের তদন্তের আবেদন বাবা-মা-র

    0
    165
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আর জি করকাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে শিয়ালদহ কোর্টে ফের তদন্তের আবেদন করেছেন নির্যাতিতার বাবা-মা। রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জেরা করা হল না।

    সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন তাঁদের মেয়ে, তাঁদের কেন হেফাজতে নিয়ে জেরা হল না। কোথায় খাওয়াদাওয়া হয়েছে, যে কন্টেনারে ডেলিভারি সেটা কোথায়। কেন তড়িঘড়ি সেমিনার রুমের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও কেন টালা থানাতে কোনও এফআইআর হল না। এগুলো কি তথ্যপ্রমাণ আড়ালের চেষ্টা নয়, প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা মা। তাড়াহুড়ো করে দেহ সৎকার নিয়েও অভিযোগ করেছে পরিবার।

    কেন পরিবারকে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি তা নিয়েও এরকম ৩৫টি প্রশ্ন তুলে আদালতে নতুন করে আবেদন করেছে নির্যাতিতার পরিবার।