গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National টেকি অতুলের মৃত্যুতে জামিন স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের

    টেকি অতুলের মৃত্যুতে জামিন স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স
    বেঙ্গালুরুর মৃত ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় জামিন পেয়েছেন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা এবং শ্যালক অনুরাগ। শনিবার বেঙ্গালুরু আদালতে এই মামলার শুনানি ছিল।
    ২ পক্ষের বক্তব্য শোনার পরে ৩জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। টেকি অতুলকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ১৪ ডিসেম্বর তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। চলতি সপ্তাহের শুরুতেই তাঁদের পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। গত ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছেন অতুল। মৃত্যুর আগে তিনি ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখেছিলেন। সেই সঙ্গে রেকর্ড করেছিলেন দেড় ঘণ্টার ভিডিয়োবার্তা। স্ত্রী নিকিতা এবং তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। নিকিতা, তার মা এবং ভাইকেও নিজেদের হেফাজতে নিয়েছিলেন তদন্তকারীরা। গত সোমবার বিচার বিভাগীয় হেফাজত শেষে তিনজনকেই আদালতে হাজির করে আইনজীবী দবি করেছিলেন, পুরো পরিবার জেলে থাকায় চার বছরের শিশুকে দেখার কেউ নেই। যদিও তার বিরোধিতা করেছিলেন অতুলের পরিবারের পক্ষের আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, নিকিতাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে, তাতে তাঁদের জামিন পাওয়া উচিত নয়।
    থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন নিকিতারা। অবশেষে বেঙ্গালুরু আদালতে জামিন পেয়েছেন তাঁরা।