গুজরাটে স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী ব্যক্তি

0
117
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
বেঙ্গালুরুর টেকি অতুল সুভাষেরই কায়দায় আত্মঘাতী হয়েছেন গুজরাটের এক ব্যক্তি। জানা গিয়েছে, গুজরাটের বটাদ জেলার একটি গ্রামে সুরেশ সাথাদিয়া আত্মহত্যা করেছেন।
তাঁর পরিবারের সদস্যরা সুরেশের মোবাইলে একটি ভিডিও পেয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, স্ত্রীর কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। স্ত্রীয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। এর পরেই মৃতের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলা রুজু করেছে। অভিযোগ, সাথাদিয়ার স্ত্রী মানসিকভাবে অত্যাচার করতেন। সুরেশ তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন, তারপর ফিরে এসে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ এই মামলার তদন্ত করছে। কয়েকদিন আগেই। ঘটে যাওয়া বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ।
সেই ঘটনায় তাঁর স্ত্রী এবং পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছিল। এবার ফের একই ঘটনা গুজরাটে।