মহেশতলায় ট্রাকে চাল ব্যবসায়ীর দেহ

0
142
ছবি সৌজন্যে : নিজস্ব
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় নিজের ট্রাক থেকেই চাল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা।
রবিবার সকালে ওই ট্রাকের খালাসী দেবব্রত গিরি, গাড়ির মধ্যেই উত্তম কুমার সাউ নামে বছর আটত্রিশের ওই চাল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানা এবং উত্তম কুমার সাউয়ের বাড়িতে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও স্থানীয়রা দীর্ঘক্ষন দেহ আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন দোষীদের শাস্তির দাবিতে। পরে পুলিশের আশ্বাসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উত্তম কুমার সাউ নামে ওই চাল ব্যবসায়ী। শুক্রবার পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর ফোনে কথাবার্তা হয়। কিন্তু শনিবার রাত থেকে উত্তম কুমার সাউয়ের সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি। উত্তম কুমার সাউ বেরনোর আগে পরিবারের অন্যান্য সদস্যদের বলে গিয়েছিলেন বাড়িতে লোক টাকা চাইতে আসতে পারে।
কারণ সম্প্রতি জুয়ায় বেশ কিছু টাকা তিনি ধার করেছিলেন অনেকের থেকে। প্রসঙ্গত, ওই ব্যবসায়ীর স্কুটিও পাওয়া যাচ্ছে না। তবে কি তিনি ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন, নাকি টাকা নিয়ে বচসার জেরে খুন উত্তম কুমার সাউ, উঠছে প্রশ্ন।