
কলকাতায় বড় ডাকাতির ছক বানচাল করে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।জানা গিয়েছে, নির্মীয়মান নিকো পার্ক মেট্রো স্টেশনের সামনে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল বেশ কয়েকজন।
সেই সময় দক্ষিণ বিধাননগর পুলিশের টহলদারি গাড়ি নিকো পার্কের সামনে দিয়ে যাচ্ছিল।পুলিশ সন্দেহজনকভাবে বেশ কয়েকজন লক্ষ্য করে। কিন্তু দক্ষিণ বিধান নগর থানার পুলিশের টহলদারি গাড়ি দেখতে পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে তিন জনকে গ্রেফতার করে। তাঁরা হলেন ট্যাংরার বাসিন্দা রাজু চন্দ্র, ডায়মন্ড হারবারের আরিফ পাইক, সেক্টর ফাইভের জয়দেব চক্রবর্তী।
তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র, রড, দড়ি-সহ একাধিক ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাঁরা ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
