গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Jalpaiguri পাহাড় থেকে পড়ে মুর্শিদাবাদের নাবালকের মৃত্যু

    পাহাড় থেকে পড়ে মুর্শিদাবাদের নাবালকের মৃত্যু

    0
    795
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিলিগুড়িতে পাহাড় থেকে পড়ে মুর্শিদাবাদের নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।ওই কিশোরের নাম আলাহিম শেখ। তাঁর বাড়ি হরিহরপাড়ার রমনা মাঝ পাড়াতে। জানা গিয়েছে, প্রায় চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন রমনা এলাকার ২০জন বাসিন্দা।
    আলাহিম শেখ তাদের মধ্যেই একজন। সেখানে ওই কিশোর জল ট্যাঙ্কের কাজ করত। শনিবার ছুটি ছিল। তাই শিলিগুড়ি পাহাড় এলাকায় বাকি সঙ্গীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল আলাহিম শেখ। সেখান থেকে ফেরার সময় পাহাড়ের গায়ে বেয়ে নীচে নামছিল আলাহিম শেখ ও তার সঙ্গীরা। সেই সময়ে পা পিছলে খাদে পড়ে যায় ওই কিশোর। গুরুতর জখম অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
    ছেলের মৃত্যুর খবর হরিহরপাড়ায় আলাহিম শেখদের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ১৭ বছরের কিশোরের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে রমনা মাঝপাড়া এলাকা।