গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology প্রতারণা ঠেকাতে টেলিগ্রামে নতুন পদ্ধতি

    প্রতারণা ঠেকাতে টেলিগ্রামে নতুন পদ্ধতি

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রতারণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে একটি নতুন ভেরিফিকেশন ফিচার চালুর ঘোষণা করেছে টেলিগ্রাম।এর মাধ্যমে অনুমোদিত থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো ইউজারদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ও চ্যাটে অতিরিক্ত ভেরিফিকেশন আইকন অ্যাড করার সুযোগ পাবে।

    যদিও টেলিগ্রাম ইতিমধ্যে জনপ্রিয় ব্যক্তি এবং সংস্থাগুলোর জন্য একটি ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে, তবে থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডাররা এখন অতিরিক্ত ভেরিফিকেশন আইকন প্রদান করতে পারবেন।এই আইকন অ্যাকাউন্ট বা চ্যাট নামের সামনে দেখা যাবে এবং ইউজাররা প্রোফাইলে ক্লিক করলে অ্যাকাউন্টটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তবে থার্ড পার্টির ভেরিফিকেশন চেকমার্কটি টেলিগ্রাম প্রদত্ত চেকমার্ক থেকে আলাদা।যেসব সার্ভিস অন্যদের থার্ড পার্টির ভেরিফিকেশন দেবে, প্রথমে তাদের নিজেকে টেলিগ্রামের মাধ্যমে ভেরিফাই হতে হবে। এ জন্য টেলিগ্রামের কাছে আবেদন করতে হবে।এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে, শুধু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানই অতিরিক্ত ভেরিফিকেশন প্রদান করতে পারবে।নতুন ভেরিফিকেশন অপশন ছাড়াও টেলিগ্রাম সংগ্রহযোগ্য উপহার, সার্ভিস মেসেজের জন্য প্রতিক্রিয়া, অতিরিক্ত মেসেজ অনুসন্ধান ফিল্টার এবং আরও অনেক নতুন ফিচার অ্যাড করেছে।টেলিগ্রাম জানিয়েছে, ২০২৫ সালের প্রথম বড় আপডেটটি মূলত ২০২৪ সালের শেষ দিনে প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে অ্যাপলের রিভিউ টিমের অমনোযোগের কারণে তা বিলম্বিত হয়েছে। উল্লেখ্য গত বছরের আগস্ট মাসে টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করেছিল ফরাসি কর্তৃপক্ষ।

    তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্ল্যাটফর্মে অবৈধ কার্যকলাপের সুযোগ সৃষ্টি করেছেন। এরপর থেকে প্রাইভেসি পলিসি বা নিরাপত্তাবিষয়ক নীতি আপডেট করেছে টেলিগ্রাম এবং কিছু ফিচার নিষ্ক্রিয় করেছে।