
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ।এর আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার ও ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে।
এবার জানা যাচ্ছে সিরিজটির চিপসেট সম্পর্কে। এতে সিরিজটির সব মডেলে ও ভার্শনে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে।জানা গেছে, আন্তর্জাতিক ভার্শনের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস ২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ,১২ জিবি র্যাম সহ নিয়ে চালানো হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আন্তর্জাতিক ভার্শনের স্যামসাং গ্যালাক্সি এস ২৪-এ স্যামসাংয়ের নিজস্ব ডিজাইন করা এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে সিরিজের অন্যগুলো ভার্শনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়।আন্তর্জাতিক বাজারে এক্সিনস এবং অন্যটি কিছু নির্দিষ্ট অঞ্চলে স্ন্যাপড্রাগন,স্যামসাং দুটি আলাদা চিপসেট ব্যবহার করছে।এই তথ্যের মাধ্যমে বোঝা যায় যে, স্যামসাং সত্যিই এ বছর স্ন্যাপড্রাগনে পুরোপুরি ঝুঁকছে। গ্যালাক্সি এস ২৫ ফোনগুলোর মধ্যে যে কোন ভার্শণ, যেখানেই বিক্রি হোক না কেন, সবগুলোতে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে। উল্লেখ্য ২০১২ সাল থেকে গ্যালাক্সি এস সিরিজে বিভিন্ন কোম্পানির চিপসেট ব্যবহার করে আসছে স্যামসাং। বিশেষ করে গ্যালাক্সি এস ৩ থেকে। এর আগে পুরোনো মডেলগুলোতে শুধু এক্সিনস চিপসেটই ব্যবহার করা হতো।
তাই এস সিরিজের ফোনের ভেতরের চিপসেটটি নির্ভর করে কোন অঞ্চলে ফোনটি কেনা হচ্ছে তার ওপর এবং পারফরমেন্সের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য না, থাকলেও স্ন্যাপড্রাগন চিপসেটগুলোকে সাধারণত বেশি শক্তিশালী এবং দক্ষ বলে মনে করা হয়।






