গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs টানাপোড়েনের পর বন্দি বিনিময় ভারত-বাংলাদেশের 

    টানাপোড়েনের পর বন্দি বিনিময় ভারত-বাংলাদেশের 

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন ৯০ জন মৎস্যজীবী। রবিবার মাঝ বঙ্গোপসাগরে এই হস্তান্তর হয়েছে। সাগরে আসার পরে অভ‍্যর্থনার দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্কিম হাজরা এবং মন্টুরাম পাখিরাকে। নিজেদের ট্রলার নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। সূত্রের খবর, ৬ জানুয়ারি গঙ্গাসাগরে গিয়ে মৎস্যজীবীদের অভ্যর্থনা জানাবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ হাজার করে টাকা এবং শাল উপহার দেওয়া হবে তাদের। ৯৫ জনকে ফেরত আনতে রাজ‍্য সরকারের প্রচেষ্টাকে তুলে ধরতে চলেছেন মুখ্যমন্ত্রী। সে কারণেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে খবর। রবিবার মুক্তির আগে কাকদ্বীপ থেকে ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। পারাদ্বীপ থেকে ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হয়। তারপর হয় হস্তান্তর। অক্টোবর-নভেম্বরে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ভারতের জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ ওঠে। তারপরে বাংলাদেশের পটুয়াখালি এবং মঙ্গলায় আটক ছিলেন তাঁরা। ৯৫ জন মৎস্যজীবী জেলবন্দি ছিলেন এবং ৬টি ট্রলার আটক ছিল বাংলাদেশে। অন্যদিকে, বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী এরমধ্যে ১২ জন কাকদ্বীপে এবং ৭৮ জন পারাদ্বীপে বন্দি ছিলেন। ২৪ ডিসেম্বর ডায়মন্ড হারবার জেল থেকে ১২ জনকে মুক্ত করা হয় ।

    অন্যদিকে, ভারতের যে ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশে বন্দি ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়।