গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের মূল শক্তি মাফিয়া-সিন্ডিকেট : সুকান্ত 

    তৃণমূলের মূল শক্তি মাফিয়া-সিন্ডিকেট : সুকান্ত 

    0
    137
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মূল শক্তিই হল মাফিয়া এবং সিন্ডিকেট সদস্যরা। অবৈধ বালি পাচার নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর সম্প্রতি খবরে উঠে এসেছে  বীরভূমে বালি পাচার অব্যাহত রয়েছে। চলছে বালি মাফিয়ার দৌরাত্ম্য। অজয়ের বুক থেকে অবাধে বালি চুরি চলছে। তারপর তা পাচার করা হচ্ছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই এক্স বার্তায় সুকতন মজুমদার মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন, দুষ্টের ছলনার সীমা নেই। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মূল শক্তি মাফিয়া, অপরাধী এবং সিন্ডিকেট সদস্যরা। তিনি জনসমক্ষে নাটকীয় বক্তৃতা দিয়ে নিজেকেই সমস্যায় ফেলেন। কিন্তু শীঘ্রই, সে তাঁর সত্যিটা সামনে চলে আসে।
    ঠিক যেমন বালি চুরির বিষয়ে তাঁর কড়া সতর্কতা সত্ত্বেও, চোরাচালানকারীরা আবার সক্রিয় হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী যতই তার সততাকে দেখানোর চেষ্টা করুক না কেন, রাজ্যের মানুষ তাকে আর বিশ্বাস করে না।