গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বাবা বদলেছেন অতিশী, বিতর্কে দিল্লির বিজেপি প্রার্থী

    বাবা বদলেছেন অতিশী, বিতর্কে দিল্লির বিজেপি প্রার্থী

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লির মুখ্যমন্ত্রী তো নিজের বাবা বদলে ফেলেছেন।কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি। 
    দিল্লির রোহিণীতে এক নির্বাচনী সভায় কালকাজি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী রমেশ বিধুরি বলেছেন, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজের সন্তানদের শপথ নিয়ে বলেছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এদিকে মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে অতিশী মারলেনা ছিলেন, এখন তিনি সিং হয়েছেন। এটাই এদের চরিত্র। এখানেই থামেননি রমেশ বিধুরি সভামঞ্চে চিৎকার করে অতিশী মারলেনার বাবা-মাকেও নিশানা করে বলেছেন, এই মারলেনার বাবা ও মা সাংসদ হামলায় মূল অপরাধী আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন।রমেশ বিধুরির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপিকে নিশানা করে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই বিজেপি নেতারা নির্লজ্জতার সব সীমা পার করে ফেলেছে। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে কুমন্তব্য করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর এমন অপমান দিল্লির জনতা সহ্য করবে না। দিল্লির মহিলারা এর বদলা নেবেন।