সলমনের সঙ্গে ঘনিষ্ঠতায় খুন বাবা, চার্জশিট পুলিশের 

0
166
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য খুন হতে হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে। চার্জশিটে এরকমই দাবি করেছে মুম্বই পুলিশ।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই-সহ ২৬ জনের চার্জশিট দাখিল করেছে। ৪ হাজার ৫৯০ পাতার চার্জশিটে বাবা সিদ্দিকিকে হত্যার সঙ্গে বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ প্রকল্প নিয়ে ঝামেলার যোগাযোগের সম্ভাবনা খারিজ করে দিয়েছে পুলিশ।বাবা সিদ্দিকি ছাড়াও পুনের এক নেতাও লরেন্স বিষ্ণোই দলের নিশানায় ছিল। পুলিশ অফিসারদের কথায়, বিষয়টি জানাজানি হয় একটি পিস্তল উদ্ধারের পর। যদিও পুলিশ সেই বিরাট মাপের পুনের নেতার নাম প্রকাশ করেনি। বিষ্ণোই গ্যাংয়ের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অপরাধ দমন শাখা পুনের পুলিশকে সেই কথা জানিয়েও দিয়েছিল। পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে, বিষ্ণোই গ্যাং বাবা সিদ্দিকিকে খুনের ছক কষেছিল মুম্বইয়ে তাদের প্রতিপত্তি ও আতঙ্ক ছড়িয়ে দিতে।
এই চার্জশিট পুলিশ মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের বিশেষ আদালতে জমা দিয়েছে। সেখানে শুভম লোঙ্কার, ইয়াসিন সিদ্দিকি এবং আনমোল বিষ্ণোইয়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে।