গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home West Burdwan রেলের জমিতে উচ্ছেদে বাধা তৃণমূলের

    রেলের জমিতে উচ্ছেদে বাধা তৃণমূলের

    0
    348
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আসানসোলের কুলটিতে রেলের জমিতে উচ্ছেদে বাধা তৃণমূলের।ঘটনাস্থলে বিজেপি বিধায়ক গেলে তাঁকে উদ্দেশ্য করেও গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
    এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, সোমবার রেল পুলিশ বলতোড়িয়া এলাকায় দখলদার উচ্ছেদ অভিযানে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কর্মী-সমর্থকরাও যান। আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সদস্য, তৃণমূল নেত্রী ইন্দ্রানী মিশ্র জানান, প্রায় দু’হাজার বাসিন্দা সেখানে আছেন। তাঁরা রেলের জমিতে ৫০ বছরের বেশি সময় ধরে রয়েছেন। বিনা নোটিশে তাঁদের উচ্ছেদ করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, পুনর্বাসন না দিলে রেল এইসব বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না।অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলটি বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। অভিযোগ, বিজেপি বিধায়ককে দেখেই গো ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী-সমর্থকরাও সেখানে হাজির হন।
    তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় বিবাদ। স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। বিশাল সংখ্যায় আরপিএফ বাহিনী ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।