সুপ্রিমকোর্টে পিছল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

0
188
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী ১৫

জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
তবে সর্বোচ্চ আদালত জানিয়েছে, শুনানি পিছিয়ে গেলেও সিবিআই-কে আজই রিপোর্ট জমা করতে হবে। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হবে আগামী ১৫ জানুয়ারি। একাধিক বার পিছিয়ে যাওয়ার পর গত ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য, এসএসসি। সে দিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায়, সেই ইঙ্গিতও দিয়ে রাখা হয়।
যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেই মামলার শুনানি মঙ্গলবার শুনানি শুরু হতেই তা পিছিয়ে দেওয়া হয়েছে।