গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National ওবিসি মামলার শুনানি পিছোল  

    ওবিসি মামলার শুনানি পিছোল  

    0
    114
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    ওবিসি শংসাপত্র মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে।

    কিন্তু শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জানুয়ারি। ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল। মঙ্গলবার এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানিও সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে। ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়।কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লাখ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, রঙ্গনাথ কমিশন সংখ্যালঘুদের সংরক্ষণের সুপারিশ করেছিল।

    যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়।