গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home South 24 Pgs মৈপীঠে রয়্যাল বেঙ্গল আতঙ্ক 

    মৈপীঠে রয়্যাল বেঙ্গল আতঙ্ক 

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দ্বিতীয় দিনে কুলতলির মৈপীঠে রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা। সোমবারের পর মঙ্গলবারও চলছে বাঘ এবং বনদফতর কর্মীদের লুকোচুরি খেলা।
    দক্ষিণ চব্বিশ পরগনার মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লির পর দক্ষিণ বৈকুন্ঠপুরের পর উত্তর বৈকুন্ঠপুর মাকড়ি নদী সংলগ্ন একাধিক জঙ্গলে বাঘ বিচরন করছে। যার ফলে সতর্কতা স্বরূপ বন দফতর একাধিক এলাকায় নাইলন জাল দিয়ে একের পর এক এলাকা ঘিরে ফেলেছে। আতঙ্কে এলাকাবাসী সারা রাত্রি বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে থেকে পাহারায় থাকার পরও যেন আতঙ্ক কাটছে না, তবে মাঝে মধ্যে বাঘের গর্জন তাড়া করছে এলাকাবাসীকে।
    বাঘের গর্জন শুনলেই বনদফতরের কর্মীরা দৌড়ে যাচ্ছে, কিন্তু এখনও বাঘ অধরা।