
পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলা অনুরাগীর মৃত্যুর ঠিক এক মাসের মাথায় এবার আরেক দক্ষিণী অভিনেতা রামচরণের অনুষ্ঠান থেকে ফেরার পথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রামচরণের দুই অনুরাগীর।
এর আগে ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা কাণ্ডে আইনি বিপাকে পড়েন আল্লু অর্জুন।জানা যাচ্ছে ২ দিন আগে রাজামুন্দ্রায় বহু প্রতীক্ষিত গেম চেঞ্জার সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল।সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা এবং থোকাড়া চরণ নামে দুই যুবক। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ন’টায় বাইকে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাদের পেদ্দাপুরম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুজনকে। এদিকে,আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের রেশ এখনও ছাইচাপা আগুনের মতো জ্বলছে। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে থানায় হাজিরা দিতে হবে পুষ্পা’কে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ।যার জেরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। এবার সেই দক্ষিণী সুপারস্টারের ছবি গেম চেঞ্জার-এর প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথেই মৃত্যু হয়েছে দুই ফ্যানের। ঘটনার জেরে সিনেমার প্রযোজক দিল রাজু শোকপ্রকাশ করে দুই মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। প্রযোজক দিল রাজু জানিয়েছেন, অনুষ্ঠানের পরই জানতে পেরেছেন বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, এরকম অনুষ্ঠানের আর কোনও বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণই দুঃখজনক। আসলে প্রযোজক দিল রাজু আর রামচরণই এরকম অনুষ্ঠানের জন্যে জোর দিয়ে ছিলেন। ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করছেন।
যে কোনওরকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকবেন। খবর ইতিমধ্যেই মৃতদের পরিবারে ৫ লক্ষ করে টাকা পাঠিয়েছেন প্রযোজক দিল রাজু।
