
এবার বিদেশে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করবে ভারতপোল। ইন্টারপোলের ধাঁচে সিবিআইয়েরনতুন পোর্টালের সূচনা করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতপোল হল ভারতের বাইরে অভিযুক্তদের চিহ্নিত করা, তাদের পাকড়াও করা কিংবা প্রত্যর্পণ বিষয়ক তথ্যাদির একটি পোর্টাল। এখানে অপরাধে সন্দেহভাজনদের ছবি, তথ্য ও নানান খবরাখবর আপডেট ও আপলোড করা হবে। যা দেখে তদন্ত প্রক্রিয়া আগের থেকে অনেক সহজলভ্য হয়ে যাবে।মঙ্গলবার এই অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, এই পোর্টালের সাহায্যে দেশের সব তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশগুলি বড় বড় অপরাধমূলক ঘটনায় ইন্টারপোলের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে।ভারতপোলের প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের ফাঁক পূরণে সমর্থ হবে কেন্দ্র।ভারত এখন থেকে বিদেশের তথ্য জানতে পারবে। যার ফলে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেই তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন দেশের তদন্তকারীরা।
ভারতপোলের মাধ্যমে সাইবার অপরাধ, আর্থিক অপরাধ, অনলাইনে মৌলবাদ ছড়ানো, সংগঠিত অপরাধ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ সম্পর্কে হালহকিকত জানা যাবে। তথ্য আদানপ্রদান করা যাবে।
