
তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয়েছে ডায়মন্ড হারবারের জেলা পুলিশের মহিলা এএসআই-র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে। পুলিশ সূত্রে খবর, মৃত এএসআই ঋতুপর্ণা দে-র।
জানা গিয়েছে, ডায়মন্ডহারবারের জেলা পুলিশ-র এএসআই ঋতুপর্ণা দে সোমবার রাতে ডিউটি থেকে রিজেন্ট পার্কের বাড়ি ফেরার সময় ট্যালিগঞ্জ ট্রাম ডিপোর সামনের ট্রাম লাইন-এ স্কিট করে পরে যায়। পরে যাওয়ার পরে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে, মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৪০-র চিকিৎসক হুগলির উত্তরপাড়ার বাসিন্দা শুভাশিস ঘোষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনি রোগীর এনেসথেসিয়া করতেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উলুবেরিয়ায়ার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন সেই সময় সাঁতরাগাছি ব্রিজে একটি বেসরকারি বাস তাকে পাশ থেকে চেপে দিলে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ১৬ নম্বর জাতীয় সড়কে লিলুয়ার চামরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে সজোরে ট্রেলারের ধাক্কা মারার ঘটনায় আহত হয়েছেন বজবজের বাসিন্দা এক দম্পত্তি।
জানা গিয়েছে, তারা আগরপাড়া থেকে ফিরছিলেন সেই সময় লিলুয়ার চামরাইলে এই দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষ ও পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে তাদের জগদীশ পুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।




