স্কুলছুটরা জঙ্গিগোষ্ঠীতে নয়তো? প্রশ্ন বিজেপির

0
537
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গের স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের নাশকতা বা জঙ্গি সংগঠনের কাজে ব্যবহার করা হচ্ছে না তো। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
তাঁর দাবি, সারা ভারতে পশ্চিমবঙ্গ স্কুল ড্রপ আউটে শীর্ষে। কেন্দ্রীয় সরকারের ইউডিআইএসই-র রিপোর্ট দেখিয়ে তিনি দাবি করেন এই পশ্চিমবঙ্গেই ড্রপ আউট পড়ুয়াদের পরিসংখ্যান ১২ শতাংশ।  সংখ্যালঘু অধ্যুষিত জেলা গুলোতে সংখ্যা অধিক ১৬ শতাংশের বেশি। ড্রপ আউট বাচ্চারা তারপর যাচ্ছে কোথায়, প্রশ্ন তুলে সুভাষ সরকারের আশঙ্কা নাশকতা মূলক কাজ কর্ম্মে তাদের ব্যবহার করা হচ্ছে না তো।  দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিক রাজ্য সরকার। ড্রপ আউট দের জঙ্গি কার্যকলাপে ব্যবহারের আশঙ্কার পক্ষে দাবি জোরালো করে সুভাষ সরকারের যুক্তি, অতীতে কাশ্মীরে দেখেছেন বাচ্চাদের পাথর ছোড়ার কাজে ব্যবহার করা হয়েছে।
সেই রকমই এই রাজ্যের খুদেদের কোনো নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে কিনা টা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত করুক রাজ্য সরকার দাবি  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর।